জানা যায়, বালুরঘাট থানার ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের চক রামপ্রসাদ এলাকায় এদিন এক গৃহবধূর অবৈধ সম্পর্ক নিয়ে সালিশি সভা চলছিল। সেই সময় হঠাৎ করে এসে হাজির হয় বালুরঘাট থানার পুলিশ। গ্রামবাসীদের অভিযোগ পুলিশ গ্রামে ঢুকেই তাদের সঙ্গে কোন কথা না বলে মারধর শুরু করে বলে অভিযোগ। আরও অভিযোগ, পুলিশের লাঠির আঘাতে আহত হয় বছর তিনেকের শিশু জ্যোতি দেবনাথ সহ বেশ কয়েকজন। আর এই নিয়ে গ্রামবাসীদের সঙ্গে বিবাদ শুরু হয়। এরপর ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী সহ বালুরঘাট থানার আইসি সঞ্জয় ঘোষ। পুলিশি কাজে বাধা দেওয়ার অপরাধে ৯ জন গ্রামবাসীকে গ্রেফতার করে পুলিশ। এদিকে ওই অভিযুক্ত মহিলাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
উল্লেখ্য রবিবার রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে চক রামপ্রসাদ এলাকার ঐ গৃহবধূর বাড়ি ঢোকে উত্তম দেবনাথ(৩০) নামে এক যুবক। যদিও সে বিবাহিত। বিষয়টি নজরে আসতেই গ্রামবাসীরা মহিলাকে হাতে নাতে ধরে ফেলে। যদিও সুযোগ বুজে পালিয়ে যায় উত্তম দেবনাথ। এই নিয়ে সোমবার গ্রাম্য সালিশি সভার ডাক দেয় গ্রামবাসীরা। সেখানে মহিলাকে আটকে রাখা হয়। এদিকে গ্রাম্য সালিশি সভার খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার পুলিশ। পুলিশ গিয়ে সভাস্থল থেকে ওই মহিলাকে উদ্ধার করতে গেলে ক্ষুব্ধ গ্রামবাসীরা বাধা দেয় পুলিশকে। যার কারণে ৯ জন গ্রামবাসীকে গ্রেফতার করা হয় বলে খবর।
এই ঘটনায় গ্রামবাসীরা অভিযোগ করে বলেন, গ্রামেই মিটিং করা হচ্ছিল। পুলিশ এসে গ্রামবাসীদের মারধর করে কয়েক জন কে বিনা কারণে ধরে নিয়ে যায়। বিনা কারণে গ্রামের মহিলা, পুরুষ ও শিশুদের মারধোরও করে
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/9E9sDMi8tC0